মালয়েশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৩৭ জন নারী-পুরুষ মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৬টি প্রদেশে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এখনো পানি থাকার খবর পাওয়া গেছে। ২ থেকে ৩টি রাজ্যে বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে এর মধ্যে রাজধানী কুয়ালালামপুরের পাশের রাজ্য সেলেঙ্গর রাজ্য রয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)  সকালে স্থানীয় গণমাধ্যমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির পুলিশের মহাপরিদর্শক( আইজিপি) তান শ্রী অ্যাক্রিল সানি আব্দুল্লাহ সানি।
মালয়েশিয়ায় ১৩টি প্রদেশের মধ্যে ৯টি প্রদেশই মাত্র ২৪ ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আকস্মিক বন্যায় প্লাবিত হয়। সৃষ্ট বন্যায় উপদ্বীপজুড়ে ১৮ হাজার ৮০টি পরিবারের ৬৮ হাজার ৩৪১ জন লোক গৃহহীন হয়েছে। বর্তমানে বন্যা মোকাবিলায় বিভিন্ন সংস্থার ৬৬ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে। সরকার বন্যা দুর্গতদের জরুরি চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য অসংখ্য অস্থায়ী ত্রাণ কেন্দ্র (পিপিএস) এবং সেনাবাহিনী মোতায়েন করেছে।

৯টি রাজ্যের মধ্যে সাতটি রাজ্য- পেরাক, কুয়ালালামপুর, সেলাঙ্গর, নেগ্রি সেম্বিলান, মেলাকা, পাহাং এবং কেলান্তান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ভয়াবহ রূপধারণ করেছে পাহাং।

সংশ্লিষ্ট সংস্থাগুলো বলেছে, প্লাবিত এলাকার কিছু নদীট পানি বিপৎসীমার মধ্যে রয়েছে এবং আগামী দিনে আরও বন্যার সম্ভাবনা থাকতে পারে বলে জানিয়েছেন।

Manual4 Ad Code

আইজিপি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় চুরি ও লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। তিনি ক্ষতিগ্রস্থদের এ ধরনের কার্যকলাপে অবলম্বন না করে অস্থায়ী ত্রাণ কেন্দ্রে (পিপিএস) আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সেখানে খাবার এবং সাহায্য পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে খাবারের অভাবে একটি সুপারশপ থেকে পণ্যসামগ্রী লুটপাটের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code