‘দরিদ্রদের প্রতি উদাসীনরা ঈশ্বরকে অসন্তুষ্ট করেন’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস সমাজের দরিদ্র মানুষের দিকে নজর দেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গরিবদের প্রতি যারা উদাসীন আচরণ করেন তাদের প্রতি ঈশ্বর অসন্তুষ্ট হন। সবাইকে বিলাসিতার পেছনে থাকা অন্ধকারের দিকেও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে সেন্ট পিটার্স বাসিলিকায় বড়দিন উপলক্ষে দেওয়া বক্তব্যে পোপ এসব কথা বলেন।

Manual4 Ad Code

ভ্যাটিকানের পোপ হিসেবে নবমবারের মতো বড়দিন উৎসবে রোমান ক্যাথলিকদের নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সিস। ঐতিহ্য অনুসারে শুক্রবার রাতে বড়দিনের আগের দিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বক্তব্য দিয়েছেন তিনি। ধর্মীয় ওই সমাবেশে প্রায় ২  হাজার মানুষ যোগ দেন।

শুক্রবারের বক্তব্যে পোপ ফ্রান্সিসের মূল বিষয়বস্তু ছিল দরিদ্রদের নিয়ে। তিনি বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, যিশুখ্রিষ্ট দরিদ্র ঘরে জন্ম নিয়েছিলেন।

Manual7 Ad Code

তিনি বলেন, ‘ভালোবাসার এ রাতে আমরা একটি মাত্র আতঙ্কের মধ্যে আছি; আর তা হলো ঈশ্বরের ভালোবাসায় কোনো আঘাত করা হচ্ছে কি না, দরিদ্রদের প্রতি বৈষম্যমূলক আচরণের মধ্য দিয়ে তাঁকে ব্যথিত করছি কি না। যিশু তাদের (দরিদ্র মানুষ) অত্যন্ত ভালোবাসেন।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code