

ইতালী শাখা প্রতিনিধিঃ জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা ইতালী শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন। জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা শাখার সম্মানিত সভাপতি রায়হান আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক হাফিজ শেখ মোহাম্মদ কামরুল রশিদ এর যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মুসা উল্লাহ।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালী ভেরোনা প্রবাসী প্রবীণ মুরব্বি আঙুর আলী,আবুল খায়ের, জালালাবাদ এসোসিয়েশন নাপোলী শাখার সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল খালিক,জালালাবাদ এসোসিয়েশন ইতালী কেন্দ্রীয় পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন , ইতালী ভেরোনা প্রবাসী রফিকুল ইসলাম সবুজ, আমিনুল ইসলাম, টিটু মিয়া, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, আলিম মন্ডল,জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা ইতালী শাখার সিনিয়র সহ সভাপতি চৌধুরী বদরুল আহমদ টিপু, সহ সভাপতি পারভেজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শোয়েব, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ কবির, দপ্তর সম্পাদক রিপন মিয়া, সমাজ কল্যান সম্পাদক আনোয়ার আলম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, ভারপ্রাপ্ত সাংস্কৃতিক সম্পাদক কাউছার মিয়া, নির্বাহী সদস্য এমডি আব্দুস সাত্তার, হারুন মিয়া, শাহজাহান মিয়া, হাসান আহমদ সহ বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন ১৯৭১সালে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি,তাদের কে স্বরন করে রাখতে ইউরোপে বসবাসকারী বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে হবে। এবং জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা শাখার সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন,আগামীতে সব ধরনের সামাজিক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে মুক্তিযুদ্ধের মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ শেখ মোহাম্মদ কামরুল রশিদ। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।