ইতালির মিলানে বাংলাদেশ ইসলামিক সেন্টারে মাদ্রাসায়ে আল হেরা নাদিয়াতুল কোরআন এর আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইতালি প্রতিনিধি : ইতালির মিলানে বাংলাদেশ ইসলামিক সেন্টারে মাদ্রাসায়ে আল হেরা নাদিয়াতুল কোরআন এর আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার মসজিদে অনুষ্ঠিত মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও নুরল আফসার বাবুল এর তত্ত্বাবধানে এবং খিরাত হোসাইন ও বেলাল হোসাইন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ নাত ইসলামিক গজল ও কোর্ আন তেলাওয়াত করেন।

প্রবাসে এই প্রজন্মের শিশুকিশোরদের এমন সুন্দর পরিবেশে ইসলামিক শিক্ষার পাশাপাশি নামাজ আদায় সহ ইসলামিক রীতিনীতি শিক্ষার প্রশংসা করেন অভিবাবকরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের সহ সভাপতি শাহজাহান খান ,সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রাশিদ,ইউরো মন্দ গ্রুপ এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার বাবুল,মাওলানা হাফিজুর রহমান খোকন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত মিলান কনস্যুলেট এর শ্রম কনসাল সাব্বির আহমেদ ও কন্সুলেটের কর্মকর্তা বৃন্দ সহ মিলানের বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিভিন্ন মসজিদের কমিটির নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মাদ্রাসার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং সকল শিক্ষার্থীদের মধ্য সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এছাড়াও ২০২২ শিক্ষা সেশনে প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থী জান্নাত হোসাইন স্নেয়া কে পড়ালেখায় উৎসাহিত করতে মিলানের বিশিষ্ট ব্যবসায়ী ইউরোমন্দ গ্রপের চেয়ারম্যন নুরুল আফসার বাবুল একটি লেপটপ পুরস্কার হিসেবে প্রদান করেন।

Manual8 Ad Code

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মসজিদের সহ সভাপতি ওয়াহিদ মিয়াঃ,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন ভূইয়াঁ ,বিশিষ্ট ব্যবসায়ী রুহিন আহমেদ , ফখরুল ইসলাম, তারেক রহমান, রাসেল আহমেদ, সরওয়ার হোসাইন ,রবিন সিকদার, গাফ্ফার মিয়া, মাসুদ মিয়া , মীর হোসেন বিপ্লব , শাহাদাত হোসাইন ,সেলিম আহমেদ, মোকসেদ আলম,রিন্টু মিয়া , শাহালম মিয়া , মনির আহমেদ, গাফ্ফার মিয়া, মহম্মদ শাহীন,মাসুদ মিয়া , বাবেল আহমেদ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code