ইতালির মনফালকনে দুইদিননব্যাপী প্রবাসীদের ভ্রাম্যমান দূতাবাস সেবা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইতালি প্রতিনিধি : প্রবাসীদের কনস্যুলেট সেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালির গরিঝিয়া মনফালকনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী কনসুলেট সেবা। বাংলাদেশ কনস্যুলেট মিলানের আয়োজনে ভ্রাম্যমান কনসুলেট সেবায় দুইদিনে প্রায় ১হাজার এর বেশি বাংলাদেশি প্রবাসী নাগরিকরা সেবা গ্রহণ করেছেন। পাসপোর্ট নবায়ন,নো ভিসা,ম্যারেজ সার্টিফিকেট,ফ্যামিলি সার্টিফিকেট,নো ভিসা ,প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স বোর্ডের মেম্বারশীফ সহ কনস্যুলেট এর নানান সুবিধা গুলো এই ক্যাম্প থেকে প্রবাসী বাংলাদেশিরা গ্রহণ করেন।গরিঝিয়া মনফালকনের প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় কনস্যুলেট সেবায় উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ,ভাইস কনসাল মো.তাজ-উল ইসলাম,শ্রম কনসাল সাব্বির আহমেদ সহ মিলান কনস্যুলেট এর সকল কর্মকর্তারা।গরিঝিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে মিলান কনসাল জেনারেল সহ সকল কর্মকর্তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই কার্যক্রমের ধারাবাহিকতা রাখার অনুরোধ জানান।কনসাল জেনারেল তার বক্তব্যে বলেন,এই কনস্যুলেট সার্ভিস পরিচালনায় যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান এবং আগামীতেও গরিঝিয়া মনফালকনে সম্বাবনাময় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও কনস্যুলেট সেবা দিবেন এই আশ্বাস দেন।দুইদিনের কনস্যুলেট সেবা শান্তিপূণ পরিবেশে সম্পন্ন করায় কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ কে স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code