খাশোগি হত্যা: সৌদি নাগরিককে গ্রেফতারের পর ছেড়ে দিলো ফ্রান্স

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে ফরাসি কর্তৃপক্ষ। তবে সঠিক ব্যক্তিকে গ্রেফতার না করায় ওই সৌদি নাগরিককে ছেড়ে দিয়েছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

Manual2 Ad Code

বুধবার (৮ ডিসেম্বর) ফরাসি কর্তৃপক্ষ জানায়, তুরস্কের পক্ষ থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানায় থাকা ব্যক্তি ও গ্রেফতারকৃত ব্যক্তি যে এক না, তা জানতে পারার পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

গত মঙ্গলবার খালিদ আল-ওতাইবি নামের পাসপোর্টধারী ওই ব্যক্তিকে প্যারিসের প্রধান বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

প্যারিসের প্রধান প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, গভীরভাবে পরিচয় যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিলো তিনি আসলে গ্রেফতারকৃত ব্যক্তি নন। তাই তাকে মুক্তি দেওয়া হয়েছে।

ওই ব্যক্তির গ্রেফতারের পর ফ্রান্সে অবস্থিত সৌদি দূতাবাস জানায়, ভুল ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

২০১৮ সালের অক্টোবরে সৌদি রাজ পরিবার ও সরকারের কট্টর সমালোচক খাশোগিকে তুরস্কের ইস্তানবুলের সৌদি দূতাবাসে নির্মমভাবে হত্যা করা হয়। তুরস্ক অভিযোগ করে, সৌদি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই ভাড়াটে খুনিদের দ্বারা খুন করা হয় তাকে। এতে করে দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code