ইতালিতে করোনার রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ইউরোপজুড়ে তাণ্ডব সৃষ্টি করেছে করোনাভাইরাস। যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের পর এবার সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড দেখলো ইতালি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৪ জানুয়ারি) করোনা শনাক্তে রেকর্ড হয়েছে ইতালিতে। দেশটিতে নতুন করে ১ লাখ ৭০ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন দেশটিতে ৬৮ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার করোনায় ২৫৯ জন মারা যান। আগের দিন মারা গিয়েছিলেন ১৪০ জন।

Manual6 Ad Code

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালিতে ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে ৬৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৫ জন।

Manual8 Ad Code

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ইতালিতে ১২ লাখ ৩০ হাজার মানুষের করোনার নমুনা পরীক্ষা করা হয়। সোমবার নমুনা পরীক্ষা করা হয়েছিল ৪ লাখ ৪৫ হাজার ৩২১ জনের।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code