ইতালির ভেনিস ভৈরব ক্রিকেট একাদশের সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ইতালি প্রতিনিধি :ইতালির ভেনিসে ভেনিস বাংলা স্কুলের আয়োজনে শুরু হতে যাচ্ছে বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০। প্রতিবছরের ন্যায় এই বছর ও এই টুর্নামেন্টে ভেনিস পাদোভা মনফলকনে সহ অন্নান্ন শহর থেকে বেশ কিছু দল অংশগ্রহণ করে। গত তিন বার এনটিএস এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়। এই বছর এই নামে কোনো দল গঠন না করে ভৈরব ক্রিকেট একাদশ নামে দল গঠন করে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানালেন টিম ম্যানেজার সুলেমান হোসাইন।
স্থানীয় বিসমিল্লাহ রেস্টুরেন্টে ভৈরব ক্রিকেট একাদশের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সাথে জড়িতদেরকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে দলের নাম ভৈরব ক্রিকেট একাদশ সিদ্ধান্ত গৃহীত হয় এবং খেলোয়ারদের নিয়ে বাছাই করে একটি শক্তিশালী দল গঠন করা হবে বলে উপস্থিত সকল খেলোয়াড়রা আশ্বাস ব্যক্ত করেন এবং সকল ভৈরব প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন
ভৈরব সমিতির সভাপতি সুলেমান হোসাইন,সেলিম জাভেদ,সাদাত হোসেন,সোহাগ মিয়া,রতন মিয়া ,আপন স্বাধীন,পিন্টু হোসেন,রাশেদ মিয়া
,খেলোয়াড়দের মধ্য উপস্থিত ছিলেন রিয়াদ ,রাহিম ,শাহ আলম,রিজন ,জিসান ,হিমেল ,আরিফ আরিফ ,নিজাম ,সাবুর , সোয়াত ,লিখন ,সেতু ,শেমল,ফরহাদ ,মুরাদ ,আসার ,আরমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code