সিলেট বিমানবন্দরে ৭ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual3 Ad Code

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কোটি টাকা মূল্যের ১১ কেজি ২২০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল।

Manual1 Ad Code

আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশে বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে আয়রন মেশিন ও জুসার মেশিনে করে স্বর্ণগুলো নিয়ে আসেন তারা।

অবৈধভাবে স্বর্ণ বহন করায় চার জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দাদের দলটি।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার উপ কমিশনার মো. আল-আমিন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নীচে স্বর্ণ ঢালাই করে খুবই দক্ষতার সাথে তারা সিলেটে নিয়ে আসেন। তাদের চলাফেরা সন্দেহ হলে তাদের মালামাল তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code