বুস্টার ডোজ শুরু আজ   

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ দেশে করোনার টিকার বুস্টার ডোজ আজ থেকে দেওয়া শুরু হচ্ছে।  বয়স্ক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারদের এই টিকা দেওয়া হবে।  শুরুতে ঢাকায় ও পরে ঢাকার বাইরের কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

Manual6 Ad Code

সোমবার এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন।  এদিন বুস্টার ডোজের পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর বলেন, ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।  পর্যায়ক্রমে তা সারাদেশে দেওয়া হবে।

Manual7 Ad Code

যারা বুস্টার ডোজ পাবেন তাদেরকে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।  কাদের এসএমএস দেওয়া হবে এমন প্রশ্নে ডা. আহামেদুল কবীর বলেন, ‘যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এবং দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।’

গত সপ্তাহে দেশে বুস্টার ডোজ টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই দিন স্বাস্থ্যমন্ত্রী এই টিকা নিয়ে জানান, বুস্টার ডোজ হিসেবে আপাতত ফাইজারের টিকা দেওয়া হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code