জানতে চাই, কী সেই আইন : মান্না

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামি বলে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে পারেন না। আর ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম নির্বিঘ্নে বিদেশে যান, আবার ফিরে আসেন।’ তিনি বলেন, ‘সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবার তার পক্ষে বলেছেন, তিনি নাকি আইন মেনে বিদেশে গিয়েছিলেন। আমি জানতে চাই, কী সেই আইন? শুক্রবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

Manual5 Ad Code

তিনি বলেন, ‘এখন সময় সব বিরোধী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের। এই সরকারকে ক্ষমতায় রেখে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই গণআন্দোলনের মাধ্যমে সরকারকে অপসারণ করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই সরকার বর্তমান ক্ষমতাসীনদের ১৩ বছরের জঞ্জাল দূর করে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code