২৫ কোটি বছর আগের ৫৬ ফুট দীর্ঘ সরীসৃপ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের নেভাদায় প্রাগৈতিহাসিক যুগের একটি জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। যা মূলত দৈত্যাকার সামুদ্রিক সরীসৃপ ইসথিওসরের অবশেষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ২৫ কোটি বছর আগে ইসথিওসরের বিচরণ ছিল। এর মাথার খুলির দৈর্ঘ্যই ছিল ৭ ফুটের বেশি। বিজ্ঞানীদের দাবি, এই প্রাণী ২৪ কোটি ২০ লাখ থেকে ২৪ কোটি ৪০ লাখ বছর আগে ট্রিয়াসিক যুগের সবচেয়ে বড় প্রাণী ছিল। প্রথম ইসথিওসরের আবির্ভাব হওয়ার পর পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল প্রায় ৮০ লাখ বছর। নাম সিমবোসপোন্ডিলাস ইয়াঙ্গুরাম।

Manual1 Ad Code

সম্প্রতি নেভাদার অগাস্টা পর্বতমালার একটি পাহাড় থেকে এদের মেরুদণ্ডের হাড়ের অংশবিশেষ, পাখনা ও বাহুর অবশেষ উদ্ধার হয়েছে।

Manual7 Ad Code

উদ্ধার কাজে যুক্ত মার্কিন ইউনিভার্সিটি অব বনের জীবাশ্মবীদ মার্টিন স্যান্ডার বলেন, সমুদ্রে প্রথম ইসথিওসরের আবির্ভাব হয়েছিল ট্রিয়াসিক যুগের শুরুর দিকে, আর ক্রেটাসিয়াস যুগের শেষ দিকে প্রায় ৯ কোটি বছর আগে এরা বিলুপ্ত হয়ে যায়।

Manual7 Ad Code

তিনি বলেন, এরা শ্বাস নিত বর্তমান সময়ের ডলফিন ও তিমির মতো করে। চোখ ছিল বড় বড়, যার মাধ্যমে সমুদ্রের গভীরে দেখতে পেত। বর্তমানে সমুদ্রে বিচরণকারী হাঙরের মতো ইসথিওসররাও দক্ষ শিকারি ছিল। তবে এদের আদি পুরুষ ছিল স্থলভাগে বিচরণকারী সরীসৃপ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code