সানজামুলের আট উইকেট অমিত-তৌহিদের সেঞ্চুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে তিনদিনেই পূর্বাঞ্চলের বিপক্ষে ছয় উইকেটের সহজ জয় তুলে নিল উত্তরাঞ্চল। মঙ্গলবার রাজশাহীতে ১১১ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ২৮ ওভারে।

প্রথম ইনিংসে ১৬৬ রানে গুটিয়ে যাওয়া পূর্বাঞ্চল ব্যর্থ দ্বিতীয় ইনিংসেও। বিনা উইকেটে ১৭ রান নিয়ে তৃতীয়দিন শুরু করে ২৫৪ রানে অলআউট হয়ে যায় তারা। প্রথম ইনিংসে ১৫৪ রানে এগিয়ে থাকায় উত্তরাঞ্চল পায় ছোট লক্ষ্য।

ম্যাচসেরা সানজামুল আট উইকেট নেন ২০ ওভারে ৯৮ রান দিয়ে। বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড তারই। বিসিএলেই ২০১৬-১৭ মৌসুমে চট্টগ্রামে উত্তরাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৮০ রানে নিয়েছিলেন নয় উইকেট।

এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অমিত হাসান (১১৭) ও তৌহিদ হৃদয়ের (১২২) সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের বড় সংগ্রহের জবাবটা ভালোই দিচ্ছে দক্ষিণাঞ্চল। তৃতীয় রাউন্ডের তৃতীয়দিন শেষে তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ৩৮১ রান। পিছিয়ে আছে তারা ঠিক ১০০ রানে। আজ শেষদিনে অতি নাটকীয় কিছু না ঘটলে ড্রই হতে যাচ্ছে এই ম্যাচ। আর সেটা হলে ফাইনালে খেলবে এই দুই দলই।

সংক্ষিপ্ত স্কোর

Manual4 Ad Code

পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল

পূর্বাঞ্চল প্রথম ইনিংস ১৬৬। উত্তরাঞ্চল প্রথম

ইনিংস ৩১০। পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস ২৫৪

Manual3 Ad Code

(ইমরুল কায়েস ২৩, মোহাম্মদ আশরাফুল ১৮, শামসুর রহমান ১৮, শাহাদাত হোসেন ২৭, আফিফ হোসেন ৩৫, প্রীতম কুমার ৩৩, নাঈম হাসান ৪৫, তানভির ইসলাম ৩০*। শফিকুল ইসলাম ২/৫৮, সানজামুল ইসলাম ৮/৯৮)। উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংস ১১১/৪ (তানজিদ হাসান ১৯, জুনায়েদ সিদ্দিকী ৩৮, নাঈম ইসলাম ২৮, মার্শাল আইয়ুব ১২*। তানভির ইসলাম ২/৩৫)।

Manual4 Ad Code

ফল : উত্তরাঞ্চল ৬ উইকেটে জয়ী।

মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল

মধ্যাঞ্চল প্রথম ইনিংস ৪৮১। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ৩৮১/৫ (পিনাক ঘোষ ৭৪, অমিত হাসান ১১৭, তৌহিদ হৃদয় ১২২, জাকির হাসান ৩৬*, নাহিদুল ইসলাম ১৮, ফরহাদ রেজা ১২*। নাজমুল ইসলাম ২/৮৯, হাসান মুরাদ ২/৮১)।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code