নিগারদের ইতিহাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ব্যাটিংটা প্রত্যাশা মতো না হলেও দারুণ বোলিংয়ে ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ১৫২ রান করে স্বাগতিক দল। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৩ রানে থেমেছে ভারতের ইনিংস। তাতে ভারতকে ৪০ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ এর আগে পাঁচটি ওয়ানডে খেললেও কোনোটিতেও জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটির দৈর্ঘ্য কমে আসে ৪৪ ওভারে। প্রথমে ব্যাট করে সফরকারীদের ১৫৩ রানের লক্ষ্য বেঁধে দেয় নিগার সুলতানারা। ইনিংসের তৃতীয় ওভারে ভারতীয় বিস্ফোরক ব্যাটার স্মৃতি মান্ধানাকে (১১) ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন পেসার মারুফা আক্তার। পরে এই পেসারের বোলিং তোপেই মুখ থুবড়ে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে আরও ১৭ রান যোগ হওয়ার পর মারুফার দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার প্রিয় পুনিয়া (১০)।

Manual8 Ad Code

তারপর নাহিদা আক্তারের ঘূর্ণিতে দ্রুত বিদায় নেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর। ৫ বলে ৫ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। সফরকারীদের আসা যাওয়ার মিছিলে বাংলাদেশের চতুর্থ শিকার তিন নম্বরে ব্যাটিংয়ে নামা যস্তিকা ভাটিয়া। ২৪ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে। পঞ্চম উইকেটে জেমিমাহ রুদ্রিগেজ ও দীপ্তি শর্মা মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই প্রতিরোধ ভেঙে ভারতীয়দের কোণঠাসা করতে ভূমিকা রাখেন রাবেয়া। তার লেগ স্পিনিং জাদুতে জেমিমাহ ১০ রান করে সাজঘরে ফিরলে ১৭ রানের জুটি ভাঙে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code