ইস্ট লন্ডনের ফরেস্ট গেট থেকে নারীর মৃতদেহ উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

লন্ডন ডেস্কঃ 

গত ২৬ ডিসেম্বর বক্সিং ডের দিন সকাল ইস্ট লন্ডনের ফরেস্ট গেটে এলাকা থেকে একজন নারীর মৃতদেহ উদ্ধার করেছে ইস্ট লন্ডন পুলিশ। আর এই ঘটনায় সন্দেহ ভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ফরেস্ট গেট এলাকার এলর্হাম গ্রোভ এলাকা থেকে সকাল ১২ টার দিকে কল আসে। যে ঠিকানা থেকে ফোন আসে সেই জায়গায় গিয়েই ২০ বছরের একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

পুলিশ আরও বলছে, ঘটনাস্থল থেকে ২৬ বছরের একজন যুবককে এই হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এই যুবক জেলে আছেন।
এদিকে পুলিশ আরও বলছে, গ্রেফতারকৃত যুবক ও নিহত নারী একজন আরেক জনের পরিচিত। তবে তাদের মধ্যে কি সম্পর্ক তা এখনও জানা যায়নি।

Manual5 Ad Code

তদন্তকারী পুলিশ বলছে, হত্যাকান্ডের কারন এখন পর্যন্ত জানা যায়নি। আশপাশের প্রতিবেসীদের সাথে কথা বলা হচ্ছে। একই সাথে কিভাবে এই হত্যাকান্ডটি ঘটলো পোর্স্টমার্টেম রিপোর্টের পরেই জানা যাবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code