অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের ২০০ যাত্রী 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

৩৫ হাজার ফুট উঁচু দিয়ে  ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৭৭ বিমান ২০০ যাত্রী নিয়ে যাচ্ছিলো। কিন্তু আচমকা ঘটে এক ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা। বিমানের উইন্ডস্ক্রিনে পড়ে বরফের টুকরা। এতে বিমানের উইন্ডস্ক্রিনে চিড় ধরে যায়। তবে যাত্রীরা নিরাপদে আছেন বলে জানা যায়।

Manual7 Ad Code

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ লন্ডন থেকে কোস্টা রিকার উদ্দেশ্যে পাড়ি দেয় বোয়িং ৭৭৭ বিমান। বিমান তখন ৩৫ হাজার ফুট উঁচুতে। এসময় আরো এক হাজার ফুট উঁচুতে ছিল আরেক জেট বিমান। আর তা থেকেই এক খণ্ড বরফ বোয়িং ৭৭৭ বিমানের উইন্ডস্ক্রিনে পড়ে। এতে বোয়িং ৭৭৭ বিমানের দুই ইঞ্চি পুরু উইন্ডস্ক্রিনটিতে চিড় ধরে যায়। গুলি প্রতিরোধকারী মোটা কাচ থাকায় তা ভেঙে যায়নি। তবে এতে ঘটতে পারতো ভয়ঙ্কর কিছু।

Manual3 Ad Code

এরপর বাধ্য হয়েই ওই বিমানের পাইলট ক্যালিফোর্নিয়ার সান জোসে বিমানবন্দরে অবতরন করে। সেখানে বিমানের উইন্ডস্ক্রিন মেরামত করা হয়।

খবর, স্যান হোসে বিমানবন্দরে নিরাপদেই নামে বিমানটি। লন্ডন যাওয়ার কথা থাকলেও স্যান হোসেতেই নামিয়ে দেওয়া হয় বিমানটিকে। এরপর বিমানটি ৫০ ঘণ্টা পরে আবার ছাড়া হয় বলে জানা যায়। এর ফলে অনেকেই সঠিক সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারেননি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code