অস্ট্রেলিয়ার পুরানা পার্লামেন্ট ভবনে আন্দোলনকারীদের অগ্নিসংযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার সাবেক পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার আদিবাসী সার্বভৌমত্বের দাবিতে করা বিক্ষোভ চলাকালীন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এই আগুনে কেউ হতাহত হয়নি। তবে আগুন নেভানোর আগে পুরাতন পার্লামেন্ট ভবনের সদর দরজা পুড়ে গেছে। ওই এলাকায় গত দুই সপ্তাহব্যাপী আন্দোলন চলছিল। খবর বিবিসি অনলাইনের।

Manual6 Ad Code

অস্টেলিয়ায় আন্দোলনে এই ধরনের সহিংসতা খুব একটা দেখা যেত না। তবে মহামারি সময়ে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। পর্যবেক্ষকরা বলছেন, কিছু আন্দোলনকারী নিজেদেরকে সরকারবিরোধী এবং সার্বভৌম নাগরিক হিসেবে দাবি করেছেন।

Manual8 Ad Code

এদিকে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এই সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন, অস্ট্রেলিয়া এভাবে কাজ করে না। আমি এই ধরনের আচরণে বিরক্ত এবং আতঙ্কিত যে অস্ট্রেলিয়ানরা এসে এই দেশের গণতন্ত্রের এইরকম একটা প্রতীকে আগুন ধরিয়ে দিবে।

বৃহস্পতিবার আগুন দেওয়া হলে তাৎক্ষণিকভাবে ঐতিহ্যবাহী এই ভবন থেকে কর্মচারীদের সরিয়ে নেওয়া হয়। দ্য মিউজিয়াম অব অস্ট্রেলিয়ান ডেমুক্রেসি নামকরণ করা এই ভবনের সামনে আদিবাসী বিক্ষোভকারীরা ‘শান্তিপূর্ণ অবস্থান’ নিলে ভবনটির বর্তমান বাসিন্দারা গত ২০ ডিসেম্বর এর দরজা বন্ধ করে দেয়।

Manual2 Ad Code

জাদুঘরটি বলেছে, তারা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকে স্বীকৃতি দেয়। তবে বৃহস্পতিবারের ঘটনার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code