এবার হজ করতে পারবেন শুধু সৌদিতে অবস্থানরতরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: শুধুমাত্র সৌদি আরবে যারা অবস্থান করছেন তারাই এবার হজ করার সুযোগ পাবেন। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদি আরবের হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দেয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। ঘোষণায় বলা হয়, শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিক এবং সৌদি নাগরিকরা এবারের হজ পালন করতে পারবেন। অন্য কোনো দেশ থেকে কেউ এবার হজ করতে আসতে পারবেন না। করোনা মহামারির জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। গত বছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ করেছিলেন। কিন্তু এবার বিশ্বব্যাপী কোভিড-১৯ এর বিস্তারের ব্যপকতায় হজের পরিসর সীমিত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code