ইংল্যান্ডে আর পিসিআর টেস্ট হচ্ছে না

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

গ্রেট বৃটেন ডেস্কঃ 

ব্যাপক চাহিদা বৃদ্ধির ফলে ইংল্যান্ডে এখন আর পিসিআর টেস্ট হচ্ছে না। সেখানে সাপ্তাহিক হিসাবে মৃত্যু কমে এলেও ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড এক লাখ ৮৩ হাজার ৩৭ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। পরীক্ষাকেন্দ্রগুলোতে টিকাবিরোধী বিক্ষোভ করছে যারা, তাদের সম্পর্কে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। বর্তমানে পুরো ইংল্যান্ডে করোনাভাইরাসের পিসিআর টেস্টের অ্যাপয়েন্টমেন্ট নেই। সাধারণ মানুষ ও অত্যাবশ্যকীয় কর্মীদের জন্য এখন বাসায়ও পিসিআর টেস্টের ব্যবস্থা নেই। এই পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট এখন আছে শুধু স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসে। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয় ওই অঞ্চলের করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ বৃহস্পতিবার দিনের আরো পরে মিটিংয়ে বসছেন উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রীরা।

Manual7 Ad Code

সোমবার থেকে যে বিধিনিষেধ কার্যকর হয়েছে সে সম্পর্কেও তারা বিবেচনায় নেবেন। ওই বিধিনিষেধের অধীনে বার ও রেস্তোরাঁয় টেবিল সার্ভিস সীমিত করা হয়েছে। কর্মক্ষেত্রে সামাজিক দূরত্ব পুনর্বহাল করা হয়েছে। বুধবার বৃটেনে একদিনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা এক লাখ ৮০ হাজারে দাঁড়ানোর পর উত্তর আয়ারল্যান্ডের পার্লামেন্ট স্টরমন্টের মন্ত্রীরা মিটিং করার সিদ্ধান্ত নেন।
এরই মধ্যে দ্রুতগতিতে বিস্তার লাভের ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্ট পশ্চিম ও পূর্ব ইউরোপে থাবা বিস্তার করেছে। পূর্ব ইউরোপে যারা কম টিকা নিয়েছেন সেখানে বড়দিনের পরে সংক্রমণ আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এ অঞ্চলের বহু দেশ সম্প্রতি করোনাভাইরাসের ঢেউ থেকে উঠে এসেছে। এ সময় সেখানে স্বাস্থ্য ব্যবস্থার ওপর এক বিপর্যয়কারী চাপ সৃষ্টি করে। এখন যেহেতু পুরো অঞ্চলে ওমিক্রন সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং বড়দিনে জমায়েত বৃদ্ধি পেয়েছিল, ফলে সামনের কয়েকটি সপ্তাহ সংক্রমণ আরো দ্রুতগতিতে বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Manual2 Ad Code

রোমানিয়ার ন্যাশনাল সেন্টার ফর সার্ভিলেন্স অ্যান্ড কন্ট্রোল অব কমিউনিকেবল ডিজিজেস-এর পরিচালক আদ্রিয়ানা পিস্তল সতর্ক করেছেন এই বলে যে, তার দেশে নতুন ঢেউয়ে দিনে কমপক্ষে ২৫ হাজার করে মানুষ সংক্রমিত হতে পারেন। ইউরোপিয়ান ইউনিয়নে সবচেয়ে কম টিকা দেয়া দ্বিতীয় দেশ রোমানিয়া। সেখানকার ৬৫ বছরের বেশি বয়সীদের অথবা জটিল রোগ নিয়ে বসবাস করছেন এমন শতকরা প্রায় ৬০ ভাগ মানুষ টিকা নেননি। আদ্রিয়ানা পিস্তল বলেছেন, যদিও ওমিক্রন ভ্যারিয়েন্ট ভয়াবহতা সৃষ্টি করে না, তবু তা স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code