মধ্য আকাশে রিপোর্ট পজিটিভ, ৩ ঘণ্টা বিমানের শৌচাগারে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

আমেরিকার শিকাগো থেকে বিমানে আইসল্যান্ডের রাজধানী রেইক্যাভিকে যাচ্ছিলেন এক নারী।

কোভিড বিধি মেনে উড্ডয়নের আগে যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তাতে সবার রিপোর্টই নেগেটিভ এসেছিল। কিন্তু মাঝ আকাশে এক নারী অসুস্থ হয়ে পড়ায় ফের তার পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। অতঃপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হলো বিমানের শৌচাগারে! সেখানেই কাটাতে হয় পরবর্তী ৩ ঘণ্টা।

Manual1 Ad Code

মারিসা ফোটিও নামে ওই নারী সুইজারল্যান্ডে তার বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

মারিসা জানিয়েছেন, তার দুটি কোভিড-১৯ টিকা নেওয়া হয়ে গেছে। বিমানযাত্রার জন্য গত এক সপ্তাহে দুবার আরটি-পিসিআর এবং পাঁচবার ‘র্যাট’ পরীক্ষা করিয়েছিলেন। প্রতিবারই রিপোর্ট নেগেটিভ আসে।

পেশায় স্কুলশিক্ষিকা মারিসা জানিয়েছেন, বিমান ওড়ার ঘণ্টা দেড়েক পর থেকে তার গলায় যন্ত্রণা শুরু হয়। মাথাও ঘুরতে থাকে। এর পর ফের তার নমুনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বলেন, নিজের পাশাপাশি আমি সহযাত্রীদের নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু ফ্লাইট অ্যাটেন্ড্যান্টরা আমাকে আশ্বস্ত করেন।

মারিসা জানান, প্রথমে বিমানের মধ্যেই তাকে অন্য যাত্রীদের থেকে দূরে বসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সব আসন পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি।

Manual6 Ad Code

তিনি বলেন, শেষ পর্যন্ত আমি অন্য যাত্রীদের থেকে দূরে থাকার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলি। পরবর্তী তিন ঘণ্টা সেখানেই কাটান মারিসা। অভিনব নিভৃতবাস-সেলফি তুলে পোস্টও করেন নেটমাধ্যমে

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code