বিশ্ব খাদ্য সংস্থার গুদাম লুট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

সুদানের নর্থ দারফুর রাজ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গুদাম ও বেশ কয়েকটি ভবনে হামলা চালিয়ে বিপুল পরিমাণ খাবার লুট করে নিয়ে গেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এ ঘটনার পর ওই রাজ্যে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে ডব্লিউএফপির পক্ষ থেকে জানানো হয়, এক হাজার ৭০০ টনের বেশি খাবার লুট করে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ বন্দুকধারীরা প্রায় সাত লাখ ৩০ হাজার দরিদ্র মানুষের এক মাসের খাবার লুট করেছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোররাতে এই লুটপাটের ঘটনা ঘটেছে। এএফপি।

এক টুইটবার্তায় দারফুর গভর্নর মিনি মিওয়ানি এই ঘটনাকে বর্বর কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন। এ ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা সুনা জানিয়েছে, আগের দিন গভীর রাতে এল ফাশের বিশ্ব খাদ্য কর্মসূচির গুদামের কাছাকাছি ব্যাপক গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে। সুদানের প্রায় বেশির ভাগ মানুষই দরিদ্র। সেখানে প্রতি তিনজনের মধ্যে একজনের জরুরি সহায়তা প্রয়োজন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code