নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগ ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামীলীগের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগ ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামীলীগ। গত ৩১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রুকলীনের ৪৭৫ ম্যাকডোনাল্ড এভিনিউর একটি মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে এবং চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এন আমিন। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।

Manual6 Ad Code

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহ সভাপতি সাইকুল ইসলাম, এম আলমগীর, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন বিপ্লব, আলা উদ্দিন, ছায়দুল কাদের, সাইফুল ইসলাম চেয়ারম্যান, দুলাল বিল্লাহ, হাজী ইদ্রিস আলম, মাইনুল আবেদীন, সাইফুল ইসলাম শামীম প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো তাকে ভুলুন্ঠিত করার জন্যই ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ড ঘটনো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দারিদ্রমুক্ত, উন্নত সমৃদ্ধ করতে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস

Manual5 Ad Code

কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। বক্তারা নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানান।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code