নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসির পথে প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন।

Manual8 Ad Code

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী তার আবাসস্থল দ্য লোটে নিউইয়র্ক থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে যাত্রা করেন।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন।

Manual7 Ad Code

সফর শেষ করে ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code