সোমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গণমাধ্যমে বলেন, বেড়া দেওয়ার কাজ নিয়ে পাকিস্তান ‘বিভ্রান্তি’ নিরসনে ‘কূটনৈতিকভাবে’ তালেবানদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।
কুরেশি আরো বলেন, আমরা চুপ করে বসে নেই। আমরা আফগান সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করেছি এবং তা অব্যাহত থাকবে।
Manual3 Ad Code
গত মাসের শেষের দিকে পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার বরাবর পাক সেনারা নিরাপত্তা বেড়া দেওয়ার কাজ শুরু করলে তা বন্ধ করে দেয় তালেবান। শুধু তাই নয় সেই বেড়া গুঁড়িয়ে দেয় সেখানে মোতায়েন তালেবান সীমান্তরক্ষীরা। এমনকি বাধা দিলে পাক সেনাদের গুলি করারও হুমকি দেয় তালেবান।
Manual3 Ad Code
আগফানিস্তানে গত বছরের আগস্টে তালেবানের ক্ষমতা আসায় পর এমন ঘটনা প্রথম।
Manual1 Ad Code
তাই কুরেশির করা মন্তব্য আদৌ তালেবান মানবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
