সিগারেটের বদলে বাঁধাকপি বিনিময়

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২৩ ডিসেম্বর থেকে চীনে জিয়ান শহরে লকডাউন চলছে। ইউঝৌ শহরেও চলছে লকডাউন। তবে জিয়ান শহরে খাবারের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। যদিও সরকার বলছে, সেখানে খাদ্যের সংকট নেই। শহরের রাস্তা-ঘাট, শপিংমল, মুদি দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বাসিন্দারা চাইলেও চাহিদামতো খাবার পাচ্ছেন না। খবর বিবিসির

Manual4 Ad Code

জিয়ান শহরে লকডাউন এত কড়াকড়ি এবং খাবারের এত সংকট যে, মানুষ বাধ্য হয়ে সিগারেটের সঙ্গে বাঁধাকপি বিনিময় করছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে আরও দেখা গেছে, থালা-বাসন ধোঁয়ার তরল সাবানের পরিবর্তে আপেল এবং স্যানিটারি প্যাডের বিনিময়ে শাকসবজিও বিনিময় করা হচ্ছে। নুডলসের বিনিময়ে কেউ ব্যক্তিগত অনেক জিনিসপত্রও বিনিময় করছেন।

Manual5 Ad Code

আরেকটি সংবাদমাধ্যম জানায়, এক ব্যক্তি চাল পেতে নিজের স্মার্টফোন ও ট্যাব দিতে চাইছেন। ওদিকে, আরেক নগরী ইউঝোতে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত রাতে ‍পুরো নগরী শাটডাউন করে দেওয়া হয়। আক্রান্ত তিন জনের শরীরেই রোগের কোনো উপসর্গ ছিল না।

চীনা নববর্ষ উদযাপন এবং বেইজিংয়ে আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক আয়োজন নির্বিঘ্ন করতে দেশটির কর্তৃপক্ষ কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code