আজ যেসব এলাকায় ব্যাংক বন্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

অর্থনীতি ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে আজ বুধবার ভোটগ্রহণ। এই নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত তপশিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

Manual6 Ad Code

মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস)।

Manual7 Ad Code

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মতে ৭০৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ৫ জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্বাচনি এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনি কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ রাখতে হবে।

এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা বা উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগদানের জন্য পরামর্শ দেওয়া হলো।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code