দেশে ১৩ সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ দেশে একদিনে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ফের ঊর্ধ্বমুখী। গতকাল বুধবার (৫ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৯২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যা দেশে ১৩ সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এদিন করোনায় মৃত্যু হয়েছে আরো ৩ জনের।

Manual1 Ad Code

নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবার ৪ শতাংশ ছাড়িয়েছে। মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। বুধবার তা বেড়ে ৪ দশমিক ২০ শতাংশ হয়েছে।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে। আর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০ জনে।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code