আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল ‘বর্ণমালার মিছিল’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্কঃ সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ বছর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হয়েছে। এবার ১২১টি দেশ সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে। এসব দেশের ৬০০ চলচ্চিত্র অফিসিয়াল সিলেকশনে মনোনীত হয়। ৬০০ চলচ্চিত্র থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১১১ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Manual1 Ad Code

তরুণ নির্মাতা সীমান্ত সজলের ভাষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক ফিচার ফিল্ম ‘বর্ণমালার মিছিল’ স্পেশাল ম্যানশন অ্যাওয়ার্ড অর্জন করে। নাট্যনির্মাতা সীমান্ত সজল বিশেষ দিবসের বিশেষ নাটক নির্মাণ করে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন।

টিভি নাটকের পাশাপাশি এই প্রথম সীমান্ত সজল সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১-এ তার চলচ্চিত্র সাবমিট করেন। আর প্রথমবারই জয় করেন অ্যাওয়ার্ড।

Manual4 Ad Code

এ প্রসঙ্গে সীমান্ত সজল বলেন, যে কোনো পুরস্কারই আনন্দ দেয়। এটির জন্য আমিও বেশ আনন্দিত। এ পুরস্কার আমাকে আরও ভালো মানসম্মত কাজের জন্য উৎসাহিত করবে। আশা করছি ভবিষ্যতে আরও ভালো চলচ্চিত্র নির্মাণ করব। এজন্য সবার শুভ কামনা চাই।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- তারিক আনাম খান, মৌটুসী বিশ্বাস, রওনক হাসান, জয়িতা মহলানবীশ, আখন্দ জাহিদ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code