টানা ৩ দিন করোনা শনাক্ত হাজারের ওপরে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ।

Manual4 Ad Code

এ নিয়ে টানা তিনদিন করোনা শনাক্তের সংখ্যা হাজারের ওপরে থাকলো। এর আগের দিন শুক্রবার ১ হাজার ১৪৬ জনের শরীরে শনাক্ত হয়েছিল। তার পরদিন শনিবার ১ হাজার ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

Manual2 Ad Code

এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৫৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া নারীর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code