চব্বিশ ঘণ্টায় সৌদি জোটের ৩৩ হামলা, বহু হুতি বিদ্রোহী নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
নিউজ ডেস্কঃ গত কয়েকদিন ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
Manual6 Ad Code

সপ্তাহ খানেক আগে আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ আটক করে হুথিরা। এরপরই উত্তেজনা বেড়ে যায়। হুথিদের কাছে জাহাজ ফেরত চায় সামরিক জোট। তবে বিদ্রোহীরা এতে অস্বীকৃতি জানায়।

Manual1 Ad Code

এই ঘটনায় কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দেয়া সৌদি জোট গত ২৪ ঘন্টায় হুথিদের লক্ষ্য করে ৩৩ বার বিমান হামলা করেছে।

এই হামলায় ৩০০ এর অধিক হুথি বিদ্রোহী নিহত হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুধুমাত্র মারিব প্রদেশে ১৯০ জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। ২১টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

Manual7 Ad Code

প্রেস এজেন্সি আরো জানিয়েছে, ইয়েমেনের আল বায়দাতে ২৭ বার আক্রমণ করা হয়। এই হামলায় ১৫০ জনের বেশি বিদ্রোহী নিহত ও ১৬টি সামরিক যান ধ্বংসপ্রাপ্ত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code