পুলিশি নিরাপত্তার দাবি জানিয়ে আইনি লড়াইয়ে প্রিন্স হ্যারি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যে সফরের সময় পুলিশের নিরাপত্তার খরচ দিতে আইনি লড়াইয়ে যাচ্ছেন প্রিন্স হ্যারি। ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর তার আবেদন নাকচ করার পর আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে আইনজীবী জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রে বসবাস করা ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারির দাবি, তার ব্যক্তিগত যে নিরাপত্তা টিম আছে তাদের যুক্তরাজ্যে এসে নিরাপত্তা দেওয়ার মতো সক্ষমতা নেই। কারণ যুক্তরাজ্যের গোয়েন্দাদের সঙ্গে এই নিরাপত্তা টিমের কোনো যোগাযোগ নেই। ২০২০ সালে রাজপ্রাসাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর তিনি ব্রিটিশ জনগণের করের অর্থে পাওয়া পুলিশের নিরাপত্তা হারান।

Manual5 Ad Code

প্রিন্স হ্যারি বলেন, তিনি তার স্ত্রী এবং সন্তান নিয়ে ব্রিটেনে আসতে চান। কিন্তু তার নিরাপত্তার জন্য কোনো ব্যবস্হা নেই। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে আবেদন করছেন। তিনি গত বছর নিরাপত্তার হুমকির মুখে পড়েছিলেন বলেও জানান। তখন একদল ফটোগ্রাফার তার পেছনে তাড়া করেছিল। সরকারি বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

Manual3 Ad Code

প্রিন্স হ্যারির আইনি বিষয়গুলো দেখভালের দায়িত্বপ্রাপ্ত একজন জানান, আইনি দাবিটি জানানো হয়েছে গত বছরের সেপ্টেম্বরে। নিরাপত্তা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে চ্যালেঞ্জ করার জন্য এটি করা হয়েছে। সুস্পষ্ট এবং প্রয়োজনীয় সুরক্ষার জন্য সিদ্ধান্ত পুনরায় মূল্যায়ন করার জন্য এটি করা হয়েছে দাবি করে তিনি বলেন, পুলিশি নিরাপত্তা নেওয়ার বিনিময়ে প্রিন্স হ্যারি ব্যক্তিগতভাবে অর্থায়ন করতে চান। করদাতাদের (সাধারণ জনগণের) ওপর এটি চাপিয়ে দিতে চান না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code