৬০ শতাংশ রপ্তানি বাড়াচ্ছে আমেরিকা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া থেকে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিশ্বজুড়ে প্রতিদিন বাড়ছে তরলীকৃত জ্বালাানি গ্যাসের (এলএনজি) চাহিদা। এ ব্যাপারটিকে আমলে নিয়েই চলতি বছর এলএনজির উৎপাদন ও রপ্তানি ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর আমেরিকা মহাদেশের তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এতদিন রাশিয়ার জ্বালানি গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ছিল ইউরোপ। ইউরোপের মোট গ্যাসের চাহিদার ৪০ শতাংশ আসত রাশিয়া থেকে। দু’টি পাইপলাইন দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে সরাসরি সরবরাহ করা হতো জ্বালানি গ্যাস।
চলতি বছরের শেষ দিকে রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার ওপর একরাশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে ইউরোপের বিভিন্ন দেশ। এসব নিষেধাজ্ঞার মধ্যে অবশ্য গ্যাস অন্তর্ভূক্ত ছিল না, কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাশিয়া ইতোমধ্যে নর্ড স্ট্রিম ২ পাইপলাইন দিয়ে গ্যাস পাঠানো বন্ধ করেছে, আর নর্ড স্ট্রিম ১ দিয়ে সরবরাহ কমিয়ে দিয়েছে প্রায় ৮০ ভাগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code