২০২৪ সালের নির্বাচনেও হ্যারিসই রানিং মেট হবেন: বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার এক বছর পূর্ণ করলেন। এ উপলক্ষে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাইডেন জানান, তিনি যদি ২০২৪ সালে আবারও নির্বাচনে দাঁড়ান, তাহলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসই তার রানিং মেট হবেন।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন ‘তিনিই আমার রানিং মেট হতে চলেছেন’।

Manual6 Ad Code

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে, হ্যারিস বলেছিলেন যে তিনি এবং বাইডেন এখনও ২০২৪ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেননি। তবে নানা জল্পনা-কল্পনার মধ্যে যদি বাইডেন আবার না দাঁড়াতে চান, তবে তিনিও হোয়াইট হাউজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

বাইডেন ভোটের অধিকার রক্ষায় হ্যারিসের রেকর্ড সমর্থন করে বলেন, ‘আমি তাঁকে দায়িত্ব দিয়েছিলাম। আমি মনে করি তিনি খুব ভাল কাজ করছেন।’

আমেরিকার ইতিহাসে হ্যারিস, প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান আমেরিকান ব্যক্তি, যিনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। তাই প্রাথমিকভাবে তাঁকেই বাইডেনের উত্তরসূরি বলে মনে হয়েছিল।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রে গত বছরের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন জো বাইডেন। তিনি বিভক্তির দেশে সবাইকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছিলেন। তিনি কর্মসংস্থান, শিশুদের নিরাপদ স্কুলে শিক্ষাদান এবং এই মহামারি অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Manual7 Ad Code

কিন্তু তিনি যে জনসমর্থন নিয়ে প্রেসিডেন্ট পদে বসেছিলেন সেই জনসমর্থন অনেক কমেছে। এক জরিপে দেখা গেছে, সাম্প্রতিককালে ট্রাম্প বাদে বাকি সবার চেয়ে খারাপ রেকর্ড করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code