‘সবসময় দর্শকদের কাছাকাছি থাকতে পছন্দ করি’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ অভিনয়ের পাশাপাশি নাচ-গান, কনসার্ট নিয়েও বেশ ব্যস্ত থাকছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে এবার করোনার কারণে সেখানেও বাঁধলো বিপত্তি। বাতিল হয়ে গেছে তার বেশ কয়েকটি কনসার্ট। তবে তিনি নিজে করোনা আক্রান্ত হননি, বিশ্বব্যাপী করোনার প্রকোপ বাড়ায় কনসার্টগুলো বাতিল হয়েছে।

Manual2 Ad Code

জানা গেছে, আগামীকাল থেকে টানা ৪ দিন ভারতের ৪টি এলাকায় শোয়ে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি এ নায়িকা-গায়িকার। অনুষ্ঠানগুলোতে তার গাওয়া ও নাচের কথা ছিল। কিন্তু করোনা সেখানে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ওমিক্রনের প্রকোপে এগুলো বাতিল করেছেন আয়োজকরা। এসব আয়োজনের ভেনু্যগুলো ছিল পশ্চিমবঙ্গের মন্দারমনি, কলকাতা, নন্দীগ্রাম ও বোলপুর।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেখানেই আগামীকাল থেকে আমার পারফর্ম করার কথা ছিল। কিন্তু ওদের ওখানে বিধিনিষেধ দিয়ে দিয়েছে, এখন অনুষ্ঠান করা যাবে না। এমনকি শুটিংয়েও বিধিনিষেধ এসেছে। তাই আয়োজকরা সব শো বাতিল করেছেন। বলা যায়, নতুন বছরে এটা আমার জন্য খারাপ খবর। মনটাও অনেক খারাপ হয়ে আছে। আমি সবসময় দর্শকদের কাছাকাছি থাকতে পছন্দ করি। অনেক আশায় ছিলাম শোগুলো নিয়ে। কারণ এতে দর্শকদের খুব কাছ থেকে প্রতিক্রয়া, ভালোবাসা পাওয়া যায়। কিন্তু করোনা সব মাটি করে দিলো। তবে আফসোস হলেও তো কিছু করাও নেই। প্রাকৃতিক দুর্যোগ তো চাইলেই আমরা রোধ করতে পারি না। এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করা ছাড়া উপায় নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি।’

Manual3 Ad Code

তিনি আরও জানান, আপাতত বেশকিছু বিজ্ঞাপনের কাজ করছেন তিনি। আগামী কয়েকদিন এগুলো নিয়েই ব্যস্ত থাকবেন এই অভিনেত্রী।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code