ফিলিস্তিনিদের ওপর হামলা সন্ত্রাসী সংগঠনের কাজ:  ইসরাইলি মন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ ইসরাইলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমার বারলেভ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের (স্যাটেলার) হামলাকে ‘সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের বুরিন গ্রামে বসতি স্থাপনকারী ফিলিস্তিনি কর্মীদের (অ্যাকটিভিস্ট) ওপর হামলা করে। এই হামলায় চার ইসরাইলিসহ ১০ জন আহত হন।

ইসরাইলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বারলেভ ইসরাইলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে এই সহিংসতা করেছে। এলাকায় বিক্ষোভ করতে আসা ইসরাইলি নাগরিকদের তারা মারধর করেছে।

Manual8 Ad Code

স্যাটেলাররা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী এসেছিল বলেও জানান তিনি।

Manual3 Ad Code

হত্যার হুমকি পাওয়ার পর ২৭ ডিসেম্বর থেকে মন্ত্রী বারলেভকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে।

Manual6 Ad Code

সাম্প্রতিক মাসগুলিতে অধিকৃত অঞ্চলজুড়ে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি এবং তাদের সম্পত্তির ওপর আক্রমণ বাড়িয়েছে। ইসরাইলি বাহিনীর নজরদারিতে এসব হামলা চালানো হয়।

ইসরাইলি এবং ফিলিস্তিনিদের ধারণা, পশ্চিম তীরে ১৬৪টি স্থাপনা এবং ১১৬টি চৌকিতে প্রায় সাড়ে ৬ লাখ ইসরাইলি স্যাটেলার বসবাস করে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত অঞ্চলে ইসরাইলের সব বসতি অবৈধ বলে বিবেচিত। তবুও ইসরাইল জোরপূর্বক এই কর্মকাণ্ড চালু রেখেছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code