রুশ এমপির ফ্ল্যাট জব্দ করলো জার্মানি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জার্মানির মিউনিখে রাশিয়ার একজন এমপি ও তার স্ত্রীর মালিকানাধীন তিনটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। সোমবার মিউনিখের পাবলিক প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। ওই রুশ এমপি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তালিকায় ছিলেন বলে জানা গেছে। তিন ফ্ল্যাট ছাড়াও রুশ এমপি দম্পতির সঙ্গে সম্পর্কিত একটি ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। ওই অ্যাকাউন্টটিতে তাদের মালিকানাধীন ফ্ল্যাটগুলোর ভাড়া পরিশোধ করা হতো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code