ডিবির জ্যাকেটে আসছে কিউআর কোড, স্ক্যানেই ধরা পড়বে আসল-নকল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ আসল নকল ধরতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড (কিউআর কোড)। শিগগিরই ডিবির সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেওয়া হবে। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মাহবুব আলম জানান এই তথ্য জানান।

ডিবি জানায়, কোড সংযুক্ত এই নতুন পোশাক সরবরাহ করা হতে পারে ফেব্রুয়ারির শুরুর দিকে।

Manual2 Ad Code

জানা যায়, ডিবির সব কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে তাদের নিজস্ব সার্ভারে। মোবাইলঅ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয়, তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।

Manual2 Ad Code

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার জানান, ভুয়া ডিবি সেজে অনেকেই মানুষের সঙ্গে প্রতারণা করে। কেউ যেন এ ধরনের প্রতারণা করতে না পারে, সেজন্য তৈরি হচ্ছে নতুন পোশাক। কিউআর কোড ছাড়াও পোশাকে থাকবে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। ফলে সহজে জালিয়াতি করা সম্ভব হবে না।

Manual3 Ad Code

ডিবির এই কর্মকর্তা আরও জানান, পোশাকে এক ধরনের বিশেষ রঙ থাকবে। যার মাধ্যমে আসল-নকল পুলিশের পার্থক্য চিহ্নিত করা যাবে। বিশেষ ধরনের কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে এই পোশাক। যেন এটি বাজারে পাওয়া না যায়। শীত-গরম উভয় ঋতুর জন্যই আরামদায়ক কাপড় ব্যবহার করা হয়েছে এই পোশাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code