আজ থেকে ৮ ঘণ্টার বেশি ট্রেন চালাবেন না চালকরা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ মাইলেজ ভাতার দাবিতে আন্দোলনে নামা রেলওয়ের চালকসহ রানিং স্টাফরা আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) থেকে দিনে আট ঘণ্টার বেশি ট্রেন চালাবেন না বলে ঘোষণা দিয়েছেন।

Manual3 Ad Code

গতকাল সোমবার (২৪ জানুয়ারি) রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক সমিতি এই কর্মসূচি ঘোষণা করে। চালকরা দিনে আট ঘণ্টার বেশি কাজ না করলে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দেবে।

সমিতির সাধারণ সম্পাদক মো মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, পর্যাপ্ত জনবল না থাকায় ট্রেনের চালকসহ রানিং স্টাফদের প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হয়। মঙ্গলবার থেকে নির্ধারিত ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না।

Manual3 Ad Code

আগের নিয়মে মাইলেজ ভাতার দাবি পূরণ না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে ট্রেন চালানো বন্ধের ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারকে চিঠি দিয়েছে সমিতি। তবে মঙ্গলবার থেকে কর্মঘণ্টার বেশি কাজ না করার ঘোষণার বিষয়ে জানেন না বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক।

তিনি বলেছেন, চালকদের বিষয়টি সমাধান করতে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। আশাকরি, ৩১ জানুয়ারির আগেই বিষয়টির সমাধান হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code