ইচ্ছে করে ২২ জনকে কোভিডে সংক্রমিত করার দায়ে স্পেনে একজন গ্রেফতার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ ইচ্ছে করে ২২ জন লোককে করোনাভাইরাসে সংক্রমিত করার অভিযোগে স্পেনে ৪০ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

স্পেনের মায়োরকা শহরের ওই লোকটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তার ১০৪ ডিগ্রি জ্বর এবং কাশি থাকা সত্ত্বেও তিনি তার কর্মস্থল এবং জিম বা ব্যায়ামাগারে গিয়েছিলেন।

Manual3 Ad Code

বলা হয়, তিনি তার কর্মস্থলে গিয়ে মুখ থেকে মাস্ক নামিয়ে ঘোরাঘুরি করতে থাকেন এবং সহকর্মীদের বলতে থাকেন যে তিনি তাদেরকে সংক্রমিত করছেন।

এ ঘটনার পরে তার পাঁচজন সহকর্মী এবং একই জিমে যান এমন তিনজন কোভিড পজিটিভ বলে ধরা পড়েন।

সংক্রমিত ওই লোকদের পরিবারের সদস্য আরো ১৪ জনও করোনাভাইরাস সংক্রমিত হন। এর মধ্যে তিনটি এক-বছর-বয়স্ক শিশুও ছিল।

Manual6 Ad Code

স্পেনের পুলিশ শনিবার দেয়া এক বিবৃতিতে জানায় – ওই লোকটির বেশ কিছুদিন ধরেই সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল কিন্তু তিনি তার কাজ থেকে বাড়িতে যেতে চাইছিলেন না।

এক সন্ধ্যায় তিনি একটি পিসিআর টেস্ট করান। কিন্তু তার ফলাফল পাবার জন্য অপেক্ষমাণ থাকার সময়ও তিনি কর্মস্থলে এবং জিমে যান।

Manual8 Ad Code

তার সহকর্মীরা তাকে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু তিনি রাজি হননি । পুলিশ জানায়, এর পর তিনি তার মাস্ক মুখ থেকে নামিয়ে কাশতে থাকেন, এবং বলেন, “আমি তোমাদের সবাইকে করোনাভাইরাসে সংক্রমিত করবো।”

লোকটির টেস্টের ফল পজিটিভ আসার পর তার সহকর্মীরা ভয় পেয়ে যান বলে পুলিশ জানায়।

পুলিশ বলছে, তারা জানুয়ারি মাস থেকে ঘটনাটির তদন্ত করছে এবং সংক্রমিত লোকেরা কেউই গুরুতর অসুস্থ হননি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code