মাহবুব তালুকদারের চিকিৎসায় ইসির খরচ ৩০-৪০ লাখ টাকা: সিইসি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিকিৎসার জন্য নির্বাচন কমিশন (ইসি) বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেছে।

Manual3 Ad Code

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ‌আরএফইডি টক আয়োজনে এ কথা জানান সিইসি।

Manual7 Ad Code

কে এম নুরুল হুদা বলেন, মাহবুব তালুকদারের কথা আমি বরাবরই বলেছি। ইসিতে তিনি ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি রোগাক্রান্ত ব্যক্তি। মাহবুব কখনও আইসিইউতে কখনও সিসিইউতে ছিলেন। এছাড়া তিনি সিঙ্গাপুর, ভারতে চিকিৎসা নিয়েছেন। এসব চিকিৎসার ব্যয় কমিশন থেকে করা হয়। এ অর্থের পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code