যুক্তরাষ্ট্রে দাবানলে তিনজনের প্রাণহানির আশঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় রাজ্য কলোরাডোয় ভয়াবহ দাবানলের পর তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

রাজ্যটির কর্মকর্তাদের আশঙ্কা, তাদের কাউই আর জীবিত নেই। খবর বিবিসির।

Manual1 Ad Code

কলোরাডোর বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়া দাবানল হাজারো বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে।

স্থানীয় পুলিশ প্রথমদিকে দাবানলে কারও মৃত্যু হয়নি বলে জানান এবং একে ‘অলৌকিক’ অ্যাখ্যা দেন।  কিন্তু পরে বোল্ডার কাউন্টির এক মুখপাত্র একে ভুল বলে স্বীকার করে নেন।

নিখোঁজদের কারও সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তাদের একজন ৯১ বছর বয়সী এক নারী বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।

তিনজনেরই বেঁচে থাকার সম্ভাবনা কম থাকায় মৃতদেহ খুঁজতে পারদর্শী কুকুর মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন বোল্ডার কাউন্টির শেরিফ জো পেলে।

দাবানলে কেবল বোল্ডার কাউন্টিরই ৬ হাজার একর জমি পুড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

Manual2 Ad Code

বোল্ডার ২৫ সেন্টিমিটারের বেশি তুষারে ঢাকা পড়েছে, যা নিখোঁজের সন্ধানকাজেও ব্যাঘাত ঘটাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে পুরু তুষারের মধ্যে পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

Manual5 Ad Code

নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া অনেকে বাড়ি ফিরে দাবানলের তাণ্ডব দেখে হতভম্ব হয়ে গেছেন। দাবানলের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code