সিএনএনের নতুন জনমত জরিপ: এগিয়ে বাইডেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আর কিছুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন ঘনিয়ে আসায় সম্প্রতি নতুন করে জরিপ চালায় সংবাদমাধ্যম সিএনএন এবং জরিপ সংস্থা এসএসআরএস । সেখানেও উঠে এসেছে একই রকম চিত্র। সোমবার সিএনএন-এর খবরে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে তাদের সর্বশেষ এ জরিপেও এগিয়ে রয়েছেন বাইডেন। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৫৪ শতাংশ বাইডেনকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৪২ শতাং ভোটার। জরিপে বাইডেন যতটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন গত দুই দশকেও শেষ মুহূর্তে কোনও প্রার্থী এতোটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না। সিএনএন-এসএসআরএস –এর জরিপে বলা হয়েছে, আগাম ভোট দিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে ৬৪ শতাংশই জো বাইডেনের প্রতি রায় দিয়েছেন। অন্যদিকে এমন ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি রায় দিয়েছেন ৩৪ শতাংশ। ডেমোক্র্যাটিক নেতাদের আশঙ্কা, ট্রাম্প নির্বাচনে হেরে গেলে ফল মেনে নেবেন না। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনও বলেছেন, এটিই তার সবচেয়ে বড় শঙ্কার জায়গা। সূত্র: সিএনএন, রয়টার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code