ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে চান মোদি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: ইউক্রেন সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নয়াদিল্লি ইউক্রেনে শান্তি অর্জনের প্রচেষ্টায় ‘একজন বন্ধু হিসাবে’ সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় মোদি এ মন্তব্য করেন। দুই নেতার আলোচনায় দুই বছরেরও বেশি সময় আগে রাশিয়ার আগ্রাসনের পর থেকে শুরু হওয়া এ সংঘাতের বিষয়টি গুরুত্ব পায়।

Manual2 Ad Code

মোদি বলেন, সমাধানের পথ কেবল সংলাপ এবং কূটনীতির মাধ্যমেই খুঁজে পাওয়া সম্ভব। আর আমাদের সময় ব্যয় না করে সেদিকে অগ্রসর হওয়া উচিত। এ সংকট থেকে উত্তরণের জন্য উভয় পক্ষেরই একসঙ্গে বসা দরকার।মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির সাক্ষাতের ছয় সপ্তাহ পর ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর করলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code