ইউরোপের বাজারে পোশাক রফতানি বেড়েছে ১৬ শতাংশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশের তৈরি পোশাক পণ্য ইউরোপের বাজারে রফতানি বেড়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।

Manual8 Ad Code

ইপিবির তথ্যমতে, এ সময়ের মধ্যে (জুলাই-নভেম্বর ২০২২-২৩) ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানি বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন থেকে ৯ দশমিক ০৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বড় বাজার জার্মানি। আগের বছরের একই সময়ের তুলনায় দেশটিতে রফতানি ২ দশমিক ৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৮৮ শতাংশ। স্পেন এবং ফ্রান্সেও রফতানি বেড়েছে যথাক্রমে ১৯ দশমিক ১৫ শতাংশ এবং ৩৮ দশমিক ৮৭ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য প্রধান দেশ যেমন— ইতালি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইডেনে রফতানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৫০ দশমিক ৯৫ শতাংশ, ৪৮ দশমিক ৮৭ শতাংশ, ৩৪ দশমিক ৩৯ শতাংশ এবং ২২ দশমিক ৯০ শতাংশ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code