লিজেন্ড বাউল এসোসিয়েশন ওজনপার্কের বৈশাখী মেলা সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

নুরুল হক কানন ::

Manual3 Ad Code

প্রবাসের ব্যস্ত সময়ে সংস্কৃতিচর্চা আর বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন যে কারো জন্য সহজ সাধ্য কাজ নয় । সে ক্ষেত্রে বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মকে তুলে ধরছে লিজেন্ড বাউল এসোসিয়েশন । যা প্রশংসার দাবীদার । গত ২৮ এপ্রিল রোববার নিউইয়র্কের ওজনপার্ক বৈশাখী মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট নুর মোহাম্মদ তফাদার ।
বাংলা সংস্কৃতিকে প্রবাসের মাটিতে লালন ও ধারণ করতে লিজেন্ড বাউল এসোসিয়েশন ওজনপার্কে বৈশাখী মেলা আয়োজন করেছিল । ২৮ এপ্রিল রবিবার সিটির ব্রুকলিনের ওজনপার্কের এল্ডার্টলেইন বিটউইন গ্লেনমোর এভিনিউতে সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় । মেলাটির গ্রান্ড স্পন্সর মান্নান সুপার মার্কেট, মান্নান সুইট রেষ্টুরেন্ট, মান্নান ডিসকাউন্ট ষ্টোর । মিডিয়া পার্টনার যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য থেকে যৌথভাবে প্রকাশিত অনলাইন দৈনিক বাংলানিউজইউএসডটকম, মিলেনিয়াম টিভি। বৈশাখী মেলায় নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন । প্রচুর পরিমাণে দর্শনাথীদের ভীড় ছিলো লক্ষণীয় । মেলার আহবায়ক শাহেদুজ্জামান অনি জানান, প্রতিবছরের ন্যায় আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের এবং বর্তমান প্রজন্মকে বাংলা সংস্কৃতির অংশকে পরিচিত করে তুলা ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code