যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত উ.কোরিয়া: কিম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনও সামরিক সংঘর্ষ এবং পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে তার দেশ প্রস্তুত রয়েছে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। কোরীয় যুদ্ধ বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো সংকটে সাড়া দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত। দেশটি সপ্তম পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মধ্যেই এ কথা বললেন তিনি।
১৯৫০-৫৩ কোরিয়ান যুদ্ধের সমাপ্তির ৬৯তম বার্ষিকীতে বুধবার (২৭ জুলাই) এক বক্তব্যে কিম হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দ্বৈত আইন’ যা আমাদের সশস্ত্র বাহিনীর সমস্ত নিয়মিত কার্যক্রমকে উসকানি ও হুমকি হিসেবে উপস্থাপন করে।
উ. কোরিয়া এই দিনটিকে নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে। এদিন ভাষণে কিম আরও বলেন, মার্কিন হুমকি মোকাবিলায় পিয়ংইয়ংকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন ছিল। আমাদের সশস্ত্রবাহিনী এখন যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code