নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে পদত্যাগ দাবিতে চলা আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে আহত ও অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শাবির আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে অর্থনীতি বিভাগের ছাত্র মীর রানা এ ব্যাপারে জানান।
Manual3 Ad Code
রানা জানান, গত রবিবার (১৬ জানুয়ারি) শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন চলাকালে অসুস্থ সকল শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভারও তিনি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করে এই টাকা পৌঁছে দেয়া হয়।
Manual7 Ad Code
