আক্কেল দাঁত বিষয়ে দন্ত চিকিৎসকের কিছু কথা  

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

লাইফস্টাইল ডেস্কঃ বয়সটা যখন ১৮ থেকে ২৫, এসময় একটি কমন সমস্যা হচ্ছে মুখের ভেতরের শেষ দাঁতটার পরের জায়গাটাতে ব্যথা। এর কারণ হল আক্কেল দাঁত বা wisdom tooth, যাকে আমরা দন্ত চিকিৎসকরা থার্ড মোলার বলে সম্বোধন করি। এ বয়সটা আক্কেল দাঁত উঠার সময়। কিন্তু এ আক্কেল দাঁত হচ্ছে মহা বিপ্লবী !

Manual1 Ad Code

তার সোজা পথে চলতে মোটেই ইচ্ছে করে না। তাই সে হরহামেশাই বাঁকা হয়ে উঠতে চেষ্টা করে। তার সামনের দাঁতটাকে (সেকেন্ড মোলার) ইচ্ছেমত ধাক্কাধাক্কি করে। এ ধাক্কাধাক্কির ফলে বেচারা সেকেন্ড মোলারে ক্যারিজ বা দন্তক্ষয় শুরু হয়ে যায়। এমনকি মাঝে মাঝে এ মহান আক্কেল দাঁতের (ব্যাক্কেল বলাই শ্রেয়) উঠতেই ইচ্ছে করে না। হেলে থাকে কিংবা নিচের হাড়ের মধ্যে শুয়ে ঘুমিয়ে থাকে (রাজা বাদশা প্রকৃতির কি না)! এ অবস্থাকে আমরা ইমপ্যাক্টেড থার্ড মোলার বলি। এসব ক্ষেত্রে এ জায়গাটাতে তীব্র ব্যথা হয়।

এ তো গেল সমস্যার কথা। এবার এর সমাধানে কি করা যায় তা নিয়ে কিছু বলি। প্রথমত স্বাভাবিকভাবে দাঁত উঠার সময় একটু ব্যথা হতে পারে। গরম পানির সেক নিলে এতে আরাম অনুভব হয়। ব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথার ঔষধ সেবন করা যেতে পারে। দাঁত ঠিকঠাক মতো উঠে গেলে ব্যথা ঠিক হয়ে যায়।

Manual6 Ad Code

কিন্তু ইমপ্যাক্টেড হলে এ ব্যথা দীর্ঘস্থায়ী হয়। তখন অবশ্যই দন্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে কোন ট্রিটমেন্ট লাগবে তা সাধারণত একটা এক্সরে করে নির্ধারণ করা হয়। সার্জিক্যাল ট্রিটমেন্টই প্রধানত এক্ষেত্রে সমাধান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code