মার্কিন ধ্বংসাত্মক সিদ্ধান্তের কড়া নিন্দা রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। এর জবাবে ইউরোপে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই সিধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

মস্কো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিধান্ত ধ্বংসাত্মক পদক্ষেপ। এতে উত্তেজনা আরও বাড়িয়েছে ও এটি রাজনৈতিক সমাধানের সুযোগ কমিয়েছে।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর ক্যারোলিনা থেকে পোল্যান্ড ও জার্মানিতে দুই হাজার সেনা পাঠানো হবে। এছাড়া আরও এক হাজার সেনা জার্মানি থেকে রোমানিয়ায় যাবে।

Manual8 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্তের জবাবে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যালেকজান্ডার গ্রুস্কো বুধবার বলেন, এটি ধ্বংসাত্মক ও অন্যায় পদক্ষেপ।

Manual6 Ad Code

তিনি আরও বলেছেন, এই সিধান্ত ইউক্রেন কর্তৃপক্ষকে পুলকিত করবে।

Manual7 Ad Code

এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শঙ্কার জবাবে পূর্ব ইউরোপে হাজার হাজার সেনা, যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ন্যাটো ভুক্ত দেশ গুলো।

তবে ইউক্রেনে কোনো হামলার পরিকল্পনা নেই বলে বারবার জানিয়েছে রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code