বসন্তের আগমন ও ভালোবাসা দিবসে সারা’র আয়োজন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লাইফস্টাইল ডেস্কঃ পাতার ফাঁকে বসে কুহু-কুহু গান ধরে কোকিল, আর ফুলে ফুলে ভরে যায় গাছগাছালি- তাতেই বাঙ্গালী মনে উঁকি দেয় প্রিয় বসন্ত। চারিদিকে শুধু ফুলের মৌ মৌ সুগন্ধ। আর তাই ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির পাশাপাশি রঙ্গিন সাজে বর্ণিল উৎসবে মেতে উঠে তরুণ-তরুণীরা। ভালোবাসার এই ঋতুকে বরণ করতে ও বিশ্ব ভালোবাসা দিবসে ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে বর্ণিল পোশাকের আয়োজন।

Manual7 Ad Code

‘সারা’ লাইফস্টাইলের বসন্ত আয়োজনে মেয়েদের কালেকশনে থাকছে কুর্তি, প্রিন্টেড থ্রী পিস, ফ্যাশন টপস, ডেনিম। ছেলেদের এবারের কালেকশনে রয়েছে পাঞ্জাবী, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, পোলো, টি শার্ট, ডেনিম প্যান্ট, চিনো সহ বিভিন্ন আয়োজন। আর এসকল পোশাকের ডিজাইনে প্রাধান্য দেওয়া হয়েছে ফ্লোরাল প্রিন্টের। এছাড়াও আরামদায়ক কাপড়ের পাশাপাশি পোশাকের গুণগত মানের দিকে বরাবরের মতই প্রাধান্য দিয়েছে ‘সারা’ লাইফস্টাইল। পাশাপাশি বসন্তের এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ থাকছে বাবা-ছেলের মিনিমি পাঞ্জাবী কালেকশন।

এছাড়াও সারা’র কিডস কালেকশনে মেয়েদের জন্য থাকছে ফ্রক, টপস, টপ বটম সেট, থ্রী পিস, বটমস। বয়েজ কালেকশনে থাকছে পোলো, টি শার্ট , পাঞ্জাবী, শার্ট-প্যান্ট সেট, বটম। ভালোবাসা দিবসেও আছে সারা’র বিশেষ আয়োজন। এই আয়োজনে কাপল টি-শার্টের পাশাপাশি থ্রী-পিস- পাঞ্জাবীর কালেকশনও থাকছে।

স্নোটেক্স গ্রুপ এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নং শপটি ছিল সারা’র ২য় আউটলেট। ৩য় আউটলেটটি হল বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এই ঠিকানায়। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউজ নং-২২ , সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা- এই ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে সারার আরেকটি আউটলেট। সম্প্রতি বনশ্রী ই ব্লকের ১নং রোডের ৪৮ নং বাড়িতে চালু হয়েছে যাচ্ছে সারা’র ৬ষ্ঠ আউটলেট। এছাড়াও ঢাকার বাইরে সারা’র প্রথম আউটলেট এর কার্যক্রম শুরু হয়েছে রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই।

Manual4 Ad Code

‘সারা’ এর নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ ( https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/ ) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে বিনামূল্যে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়াও ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code